slider images
slider images

মেহেদী গুড়া ( ৫০০ গ্রাম )

420 Tk. 570 Tk.

500gm = 420 tk - 1kg = 820 tk

মেহেদির প্রাকৃতিক উপাদান কেবল চুলের সাদা রং ঢাকে না বরং চুলের অকাল পক্কতাও কমাতে সহায়তা করে। মেহেদির ভিটামিন ই এবং ট্যানিন চুলকে প্রাকৃতিকভাবে মোলায়েম করে। আর ব্যবহারের পরের দিন তেল দিলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুলকে করে মসৃণ। মাথার ত্বকে কুসুম গরম তেল মালিশ মেহেদির রং দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে। প্রাচীনকাল থেকেই মেহেদী সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।চুলের যত্নে মেহেদী গুড়ার গুরুত্ব অপরিসীম। জেনে নেয়া যাক চুলের জন্য মেহেদী গুড়ার উপকারিতা এবং ব্যবহার বিধি।

চুলের যত্নে:

উপকারিতা:
* চুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করে।
* চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
* নতুন চুল গজাতে সাহায্য করে।
* চুলের তৈলাক্ত ভাব দূর করে।
* চুলের খুশকি দূর করে।
* চুলের রুক্ষতা দূর করে।
* চুলের আকর্ষণীয় রঙ আনতে সাহায্য করে।

 


ব্যবহারবিধি:
* ডিম,অ্যালো অলিভ অয়েল ও মেহেদী গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করা যায়।
* লেবুর রস, টক দই ও মেহেদীর এক সাথে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন।শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* মেহেদীর গুড়া, অ্যালো অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী গুড়া, আমলকি গুড়া, জবার গুড়া এক সাথে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী ব্রাম্মি, আমলকি ও শিকাকাই একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* এই প্যাকটি তৈলাক্ত স্ক্যাপের জন্য মেহেদী গুড়া,মুলতানি মাটির গুড়া সাথে নারিকেল তেল মিশিয়ে সমস্ত চুলের আগাগোড়া পর্যন্ত লাগিয়ে রেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালোভাবে চুলে শ্যাম্পু করে ফেলুন।

 

  • অতিরিক্ত সতর্কতা ও টিপস
  • মাথার ত্বকে যদি কোনো সমস্যা থাকে, কোনো এলার্জি বা চর্মরোগ থাকে তবে চুলে মেহেদি দেবেন না।
  • আপনার যদি ঠান্ডাজনিত সমস্যা থাকে তবে মেহেদি এড়িয়ে চলুন। এর শীতল প্রভাব ঠান্ডার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।
  • মেহেদি ব্যবহার করার আগে চুল ভালোমতো ছাড়িয়ে নিন। কারণ মেহেদি চুলে জট সৃষ্টি করতে পারে।
  • মেহেদি পেস্ট করার সময় ধাতব বাটি এড়িয়ে চলুন। কারণ এর উপাদানগুলোর জন্য ধাতব বাটির সঙ্গে বিক্রিয়া করতে পারে। কাঁচের বাটিতে পুরো মিশ্রণটি তৈরি করে নিন।
  • কপালে কিংবা মাথার তালুতে মেহেদির দাগ এড়াতে চুলের লাইনে পেট্রোলিয়াম জেলির কোট লাগিয়ে নিন।
  • মেহেদি পেস্টকে চুলে সম্পূর্ণ শুকাতে দেবেন না। এতে চুলে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে।

আগে পণ্য দেখে নিন, তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিন।

ব্যবহার করা পণ্য ফেরতযোগ্য নয়।

Call Us: +8801610921271

for whatsapp : +201020367472

Email: kmohiuddin430@gmail.com